September 18, 2026, 7:52 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নাটোরে পাওনা টাকা চাওয়ায় কলাচাষীকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে পাওনা টাকা চাওয়ায় মোঃ কালাম (৪০) নামে এক কলাচাষীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পাওনা টাকা চাওয়ায় কালামকে প্রতিপক্ষ কামাল হোসেন প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে বলে এলাকাবাসী জানায়। নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফিউজি পাড়া এলাকার আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্ত কামাল হোসেন একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার শুকচানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার দরিদ্র কলাচাষী মোঃ কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা কিনেন। কলা কেনার পর থেকেই কামাল হোসেন টাকা পরিশোধ করতে নানা টালবাহানা শুরু করেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম তার পাওনা টাকা চান। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় কামাল হোসেন পাশে খড়ির আড়ত থেকে একটা মোটা ডাল হাতে নিয়ে কলাচাষী কালামকে মারপিট করতে থাকেন, এক পর্যায়ে কালাম ঘটনাস্থলেই মারা যান।

এসময় উপস্থিত লোকজন এগিয়ে এলে কামাল হোসেন দৌড়ে পালিয়ে যায়।

নাটোর সদর থানায় ওসি নাছিম আহমেদ কলাচাষীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page