September 7, 2026, 9:36 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

উজানের ঢলে দেশের ৬১ নদীতে পানি বৃদ্ধি ; নিম্নাঞ্চল প্লাবিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাড়ছে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তাসহ উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি। দেশের মোট ৬১টি নদ-নদীর পানি বেড়েছে। পানি কমেছে ৪৬টি নদীর। এদিকে উজানের ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।

উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।

আগামী ৭২ ঘন্টা পর্যন্ত প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সৌমেশ্বরী নদী।

সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ করেই সুনামগঞ্জের খাসিয়ামারা, চেলা, কালিউর, মৌলা ও চিলাই নদী দিয়ে ঢুকতে থাকে ঢলের পানি।

মুর্হর্তেই প্লাবিত হয়ে যায় দোয়াবাজার উপজেলার ৪ ইউনিয়ন। পানিবন্দি হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। উপজেলার সাথে শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দোয়ারাবাজার ছাড়াও ঢলের পানিতে প্লাবিত হয়েছে তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল। ঢলের পানি অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা স্থানীয়দের।

তবে পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস অল্প সময়েই নেমে যাবে ঢলের পানি।

টানা বৃষ্টি আর ঢলে বাড়ছে গাইবান্ধায় নদীর পানি।  প্লাবিত হয়েছে ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চল।

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ছে দ্রুত গতিতে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page