September 27, 2026, 6:31 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে একটি ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রাশিয়ার বেশ কিছু সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের বার্দিয়ানস্কে একটি হোটেলে হামলায় লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ মারা গেছেন বলে জানা গেছে। ওই হোটেলটি রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। খবর বিবিসির।

ওই জেনারেলের মৃত্যুর বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ার যুদ্ধ সম্প্রচার করা চ্যানেলগুলো ব্যাপকভাবে এই খবর প্রচার করছে। একটি টিভি চ্যানেলের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেন, প্রায় সব মিডিয়াতেই এই খবরটি প্রচার করা হয়েছে।

রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সোকভ। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম রোশিয়া-১ চ্যানেলে টক শো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।

গত মঙ্গলবার টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভার জনপ্রিয় ৬০ মিনিট শোতে উপস্থিত ছিলেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ। তিনি বলেন, সংঘাতের শুরুতেই মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও জেনারেল ওলেগ সোকভ সম্প্রতি ইউক্রেনে ফিরে গিয়েছিলেন।

তিনি গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পূর্ব ইউক্রেনের সোয়াতোভ এলাকায় রাশিয়ার ১৪৪তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার সময় আঘাত পেয়েছিলেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, দুর্ভাগ্যবশত বীরত্বের সঙ্গেই প্রাণ হারান জেনারেল ওলেগ সোকভ। এই মানুষটি অনেক সম্মানের দাবিদার।

টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধবিষয়ক অনেক অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওয়ারগোঞ্জো অ্যান্ড মিলিটারি ইনফরমেন্চ নামের একটি ব্লগ সাইটেও তার মৃত্যুর কথা জানানো হয়। ওই চ্যানেলের ফলোয়ার পাঁচ লাখের বেশি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page