September 27, 2026, 6:30 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ভৌগোলিক অখণ্ডতা নিয়ে ইরান কারো সঙ্গে ভদ্রতা দেখাবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারস্য উপসাগরে ইরানের তিনটি দ্বীপের ব্যাপারে রাশিয়া এবং পারস্য উপাসগরীয় আরব দেশগুলোর সাম্প্রতিক যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, নিজের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে ইরান কখনও নমনীয় হবে না।

সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরের তিন দ্বীপ গ্রেটার তোম্ব, লেসার তোম্প এবং আবু মুসার মালিকানা দাবি করে আসছে। গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে স্বাগতিক দেশের কৌশলগত সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরব আমিরাতের ওই দাবির প্রতি সমর্থন জানানো হয়।

বিবৃতিতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচ্য তিন দ্বীপ নিয়ে সৃষ্ট বিতর্কের ‘শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানান।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরের তিন দ্বীপের মালিকানা নিয়ে কোনো মতবিরোধ বা বিতর্ক নেই। এগুলোর একচ্ছত্র মালিকানা ইরানের। তিনি বলেন, “ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে আমরা কারো সঙ্গে ভদ্রতা দেখাব না।”

এর আগে বুধবার তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।রাষ্ট্রদূতকে জানানো হয়, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুর মিলিয়ে রাশিয়া যে যৌথ বিবৃতিতে দিয়েছে তাতে ইরানের ঘোরতর আপত্তি রয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page