September 27, 2026, 8:17 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সিঙ্গাপুরে দুর্নীতির অভিযোগে মন্ত্রী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে পরিবহন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ক্ষেত্রে এই ধরনের গ্রেফতারের ঘটনা বিরল। তদন্তে একজন বিলিয়নেয়ার হোটেল টাইকুনের নাম উঠে আসায় তাকেও গ্রেফতার করা হয়। সিঙ্গাপুরের দুর্নীতি দমন সংস্থা এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এই প্রথমবারের মতো এমন গ্রেফতারের খবর নিশ্চিত করে করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়, পরিবহন মন্ত্রী এস. ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেফতার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।
ব্যুরো জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেং’কে একই দিন গ্রেফতার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান।
ব্যুরো তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত।
দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page