April 23, 2026, 11:12 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

গৃহযুদ্ধ বন্ধের প্রচেষ্টা ; শান্তি আলোচনায় অংশ নিতে সৌদি আরবে সুদানি প্রতিনিধিদল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের একটি সরকারি প্রতিনিধিদল দেশটিতে কয়েক মাস ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফের সঙ্গে আলোচনা শুরু করতে সৌদি আরব সফরে গেছে।

সুদান সরকারের একটি সূত্র জানিয়েছে, শনিবার দেশটির প্রতিনিধিদলটি সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় পৌঁছৈছে। এর আগে আমেরিকা ও সৌদি আরবের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর গতমাসে শান্তি আলোচনা স্থগিত করে দেয় ওয়াশিংটন ও রিয়াদ।

গত ২০ মে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সুদানের সংঘর্ষরত দুই পক্ষ নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়।কিন্তু কার্যত সংঘর্ষ কখনওই বন্ধ হয়নি এবং ওই চুক্তি লঙ্ঘনের জন্য সুদানের সেনাবাহিনী ও আরএসএফ পরস্পরকে দায়ী করে আসছে।

ওদিকে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দেশটির ওমদুরমান শহরের একটি হাসপাতালে শনিবার এক ড্রোন হামলায় অন্তত চার বেসামরিক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হয়েছে। হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে ওই মন্ত্রণালয়।

সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ প্রধান মোহাম্মাদ হামদান দাগালোর মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বে দেশটিতে কয়েক মাস ধরে গৃহযুদ্ধ চলছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page