September 27, 2026, 9:11 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে চায় ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে, ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার তেহরানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে জেনারেল বাকেরি এ আহ্বান জানান। জেনারেল মুনির একটি শক্তিশালী সামরিক প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।

ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা বলেন, তেহরান ও ইসলামাবাদ নিজেদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে পারে।

গত ৯ জুলাই পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলায় চার সশস্ত্র সন্ত্রাসী ও দুই ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হন। সিস্তান-বালুচিস্তান প্রদেশে মাঝেমধ্যেই সন্ত্রাসী হামলায় সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। এ বিষয়টি ইরানের জন্য তীব্র উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার তেহরানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামির সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় জেনারেল সালামি বলেন, তেহরান ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা শক্তিশালী হলে দুদেশের সীমান্তবর্তী এলাকার সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা সম্ভব হবে। তিনি বলেন, ইরান-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ জিইয়ে রাখা দাম্ভিক শক্তিগুলোর ষড়যন্ত্রের অংশ। এসব শক্তি ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক চায় না।

সাক্ষাতে পাক সেনাপ্রধান ইরানের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার সন্ত্রাসবাদ নির্মূলে তেহরানকে সর্বাত্মক সহযোগিতা করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page