August 6, 2026, 5:25 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

বিচার বিভাগে সংস্কার ঠেকাতে ইসরায়েলে লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিচার বিভাগে সংস্কার ঠেকাতে আবারও রাস্তায় নেমেছেন ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ লক্ষ সাধারণ মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোট সরকার ‘বিতর্কিত’ বিচারিক সংষ্কার বিল পাশ করানোর চেষ্টা করছে।

এই বিলটি পাশ হলে— সরকার কোনো সিদ্ধান্ত নিলে, সেটি পরিবর্তন করার ক্ষমতা থাকবে না বিচার বিভাগের। এছাড়া বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করতে পারবে।

শনিবার (১৫ জুলাই) রাতে তেল আবিবসহ অন্যান্য শহরে জড়ো হন ইসরায়েলিরা। এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান এ সংস্কার যেভাবেই হোক ঠেকাবেন।

বিচার বিভাগ সংস্কারের এ বিলটি আইনে পরিণত হতে তিনটি ধাপ পার হতে হবে। প্রথম ধাপে ইতোমধ্যে এটি অনুমোদিত হয়েছে। এখন আরও দুটি ধাপে অনুমোদন পেতে হবে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, যদি সরকার সংস্কার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়— তাহলে তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন। এরমধ্যে ইসরায়েলের জাতীয় শ্রমিক ইউনিয়ন এবং মেডিকেল অ্যাসোসিয়েশন বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছে।

শ্রমিক ইউনিয়নের প্রধান আরনন বার-ডেভিড বলেছেন, সরকার যদি এ বিল পাশ করা থেকে সরে না আসে তাহলে তারা সর্বত্র সাধারণ ধর্মঘটের ডাক দেবেন। আর ইউনিয়নের পক্ষ থেকে যদি ধর্মঘটের ডাক দেওয়া হয়— তাহলে এটি ইসরায়েলের অর্থনীতিকে থমকে দিতে পারে।

গত মার্চে বিক্ষোভকারীদের চাপে নেতানিয়াহু বিলটি স্থগিত রাখার ঘোষণা দেন। ওই সময় ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছিল। যা নেতানিয়াহুকে এ ঘোষণা দিতে বাধ্য করেছিল।

বার্তাসংস্থা এএফপিকে নিলি এলেরজা নামের এক নারী বিক্ষোভকারী বলেছেন, ‘এটি আমাদের দেশের জন্য যুদ্ধ। আমরা চাই ইসরায়েল গণতান্ত্রিক থাকুক এবং স্বৈরতন্ত্র এখানে পাশ হবে না। এই আইন পাশ হলে ইসরায়েলের অর্থনৈতিক ও বৈশ্বিক অবস্থানের ক্ষতি করবে।’

তিনি আরও বলেছেন, ‘সবকিছু খারাপ হবে। মানুষ এখনই চলে যাচ্ছে, অর্থ ফুরিয় যাচ্ছে, বিনিয়োগকারীরা চলে যাচ্ছেন, বিশ্ব আমাদের সঙ্গে কথা বলতে চায় না, যা হচ্ছে তা নিয়ে কেউ খুশি নয়।’

এদিকে রাজধানী তেল আবিবে যখন বিক্ষোভ চলচিল তখন পানিশূন্যতাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে তিনি আজ সোমবারই হাসপাতাল থেকে বাড়িতে চলে যাবেন। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page