November 28, 2026, 12:48 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া সেতুতে আবারও বিস্ফোরণ ; ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া সেতুতে আবারও বড় বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেতুটি ক্রিমিয়া উপদ্বীপ ও রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলকে সংযুক্ত করেছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, বিস্ফোরণে পর সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলগ্রেডের গভর্নর বলেন, ক্রিমিয়া সেতুতে এক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছে। আহত হয়েছে তাদের কন্যা।

রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (১৭ জুলাই) সকালের দিকে দুইটি বিস্ফোরণে ঘটনা ঘটে সেতুটিতে।

এঘটনার জন্য রাশিয়ার কিছু কর্মকর্তা কাউকে অভিযুক্ত করে বক্তব্য দেয়নি। তবে অনেকেই ইউক্রেনের দিকে আঙুল তুলেছে।

এর আগে গত বছরও শক্তিশালী বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়া সেতু। দুই ভাগে বিভক্ত সেতুর সড়ক অংশের দুটি খণ্ড বিস্ফোরণে ধসে পড়েছিল। আগুন লাগে রেল অংশে থাকা তেলবাহী ট্যাংকারে। রাশিয়া জানিয়েছিল, একটি গাড়িবোমা ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়।

রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে স্থলসংযোগের একমাত্র মাধ্যম এই ক্রিমিয়া সেতু বা কের্চ প্রণালী সেতু। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ আধিপত্যের একটি প্রতীক হিসেবে ধরা হয়। দক্ষিণে রাশিয়ার সামরিক অভিযান টিকিয়ে রাখার চাবিকাঠিও এটি। ক্রিমিয়া সেতু অকেজো হয়ে গেলে দ্বীপটিতে পণ্য বা সামরিক সরঞ্জাম পরিবহন আরও কঠিন হয়ে উঠবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page