August 6, 2026, 6:36 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

উ.কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে অবাক হওয়ার কিছু নেই : হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার গত সপ্তাহে চালানো আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটি আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র অবাক হবে না। রোববার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। খবর এএফপি’র।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিবিসি আয়োজিত টক শো ‘ফেস দি ন্যাশনে’ বলেন, ‘আমি কিছু সময়ের জন্য উদ্বিগ্ন ছিলাম যে উত্তর কোরিয়া একাধিক প্রশাসনের সহযোগিতায় আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে এবং এটি হবে তাদের সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা । এটি নিয়ে আমি উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, ‘যদিও এমনটা ঘটতে চলেছে তার কোনো তাৎক্ষণিক ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না।’

‘তবে উত্তর কোরিয়া যদি তাদের আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাইয়ের জন্য আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে তাতে অবাক হওয়ার কিছু নেই।

সুলিভান জোরদিয়ে বলেন, উত্তর কোরিয়া বেশ কয়েক বছর আগে তাদের পরমাণু সক্ষমতার পরীক্ষা শুরু করে এবং তারা এটি অব্যাহত রেখেছে।

উত্তর কোরিয়া বৃহস্পতিবার বলেছে যে, তারা সফলভাবে তাদের দেশের সবচেয়ে অত্যাধুনিক আইসিবিএমের পরীক্ষা চারিয়েছে। আর এটির উৎক্ষেপণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেন।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, সলিড-ফুয়েল চালিত হওয়াসং-১৮ নামের ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬,৬৪৮ কিলোমিটার উপর দিয়ে ১,০০১ কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব সাগরে গিয়ে পড়ে। এটি জাপান সাগর নামেও পরিচিত।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page