April 24, 2026, 10:03 am
শিরোনামঃ
পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

প্রয়োজনে মজুত থাকা অসংখ্য ক্লাস্টার বোমা ব্যবহার করবে রাশিয়া : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার কাছেও পর্যাপ্ত ক্লাস্টার বোমার মজুত রয়েছে এবং প্রয়োজনে আমরাও সেগুলো ব্যবহারের অধিকার রাখি। তবে এ ধরনের বোমার ব্যবহারকে তিনি অপরাধ বলেও মনে করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউক্রেন জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমার চালান তাদের কাছে পৌঁছেছে। কিয়েভের দাবি, ইউক্রেনের ভূখণ্ডে অবস্থানরত রুশ সেনাদের হটাতে এ বোমা ব্যবহার করা হবে। তবে তারা কোনোভাবেই এসব বোমা রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না।

ইউক্রেনের এমন অবস্থানের বিপরীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম মস্কো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রয়োজনে রাশিয়াও এমন অস্ত্র ব্যবহার করে জবাব দেবে।

পুতিন বলেন, আমি জানিয়ে দিতে চাই, রুশ ফেডারেশনের কাছেও বিভিন্ন ধরনের ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা এখনো সেগুলো ব্যবহার করিনি। তবে ইউক্রেন যদি এ ধরনের বোমা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে, তাহলে আমাদেরও পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।

সাক্ষাৎকারে পুতিন বলেন, তিনি ক্লাস্টার বোমার ব্যবহারকে অপরাধ হিসেবে বিবেচনা করেন এবং অতীতে গোলাবারুদের সমস্যা থাকার পরেও রাশিয়া সেগুলো ব্যবহার করেনি।

এদিকে, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বলেছেন, বিশ্বের অধিকাংশ দেশে নিষিদ্ধ ঘোষিত ক্লাস্টার বোমা ইউক্রেনকে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেই অপমান করেছে। এই বোমা চলমান ইউক্রেন সংকট সমাধানে তেমন কোনো ভূমিকাই রাখবে না।

শনিবার (১৫ জুলাই) এক টুইট বার্তায় ইলন লেখেন, ইউক্রেনে পাঠানোর মতো স্বাভাবিক গোলাবারুদ ফুরিয়ে গেছে। তাই এখন আমরা সেখানে ক্লাস্টার বোমার মতো পুরোনো অস্ত্র পাঠাচ্ছি। এর অর্থ হলো, ইউক্রেন পরিস্থিতির কোনো পরিবর্তন আনতে না পারা এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেই নিজেকে অপমান করেছে। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page