July 21, 2026, 1:39 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের রাস্তায় আবার সক্রিয় বাধ্যতামূলক পর্দা আইন প্রয়োগকারী নৈতিকতা পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বাধ্যতামূলক পর্দা আইন প্রয়োগকারী নৈতিকতা পুলিশ আবারও তাদের কাজে নেমেছে বলে  জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বছর ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিবাদে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের কারণে নৈতিকতা পুলিশের উপস্থিতি অনেকাংশেই বন্ধ হয়ে গিয়েছিল। খুব ঢিলেঢালাভাবে মাথার স্কার্ফ পরার অভিযোগে, আমিনিকে ইরানের নৈতিকতা পুলিশ আটক করেছিল।

এমনকি রাস্তার বিক্ষোভ কিছুটা প্রশমিত হলেও, আমিনির মৃত্যুর পর থেকে ইরানের অনেক নারী, প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাবের বিরোধিতা করে আসছেন।

ইসলামিক রিপাবলিক অফ ইরানের আইন প্রয়োগকারী বাহিনীর মুখপাত্র সাইদ মনতাজার আল-মাহদি, বা ফারাজা রবিবার বলেছেন, “জনগণের দাবি, বিভিন্ন সামাজিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানের অনুরোধের প্রতিক্রিয়া এবং প্রেসিডেন্ট ও বিচার বিভাগের করা জোরালো দাবীর” প্রেক্ষিতে নৈতিকতা পুলিশকে আবারও ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, কেউ যদি সামাজিক রীতিনীতি অমান্য করে, কিংবা “অপ্রচলিত কোনও পোশাক” পরিধান করে, তাহলে তাদের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গত এপ্রিল মাসে, বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর করার জন্য একটি নতুন অভ্যন্তরীণ নজরদারি কর্মসূচি চালু করেছে ইরান। সূত্র: ভয়েস অব আমেরিকা

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page