June 13, 2026, 10:58 am
শিরোনামঃ
মদ-সিগারেটে কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সমালোচনায় কান দিচ্ছে না সরকার : প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩টি চিঠি দিয়েছে ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২ জন : যাত্রী কল্যাণ সমিতি বরগুনায় রাস্তার পাশে থেকে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খুব কাছাকাছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনীয় হামলায় রুশ অর্থনীতিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি করলো ইরান সাবেক এমপি আনারের প্রতিহিংসার শিকার চাকরিচ্যুত মৌসুমি শ্রমিক অমিত শিকদারের মানবেতর জীবন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার : যৌতুকের দাবিতে নিজ স্ত্রী এক সন্তানের জননী লিজা খাতুনকে (২২) পিটিয়ে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখে মৃত্যুর পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে স্বামীসহ তার পরিবারের স্বজনরা। এমন অভিযোগ করেছেন নিহত লিজা খাতুনের পিতা হারুন আর রশিদ।

এ ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে।

থানা পুলিশ রোববার রাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত লিজা খাতুনের লাশ উদ্ধার করে আজ ১৭ জুলাই সোমবার সকালে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।

নিহত লিজা খাতুনের পিতা হারুন আর রশিদ জানান, তিন বছর পুর্বে আমার মেয়েকে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিকুর রহমান আশিকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকার দাবিতে আশিক আমার মেয়েকে মারপিট করে আসছিলো। তাদের ঘরে ১৬ মাস বয়সের একটি ছেলে রয়েছে।

তিনি আরো জানান, রোববার বিকালে আশিক যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে মারপিট করে গলাই ফাঁস দিয়ে ঘরের আড়াই ঝুলিয়ে রেখে মৃত্যুর পর হাসপাতালে নিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই রেজাউল ইসলাম জানান, লাশের শরীরে যা দেখেছি আর যা পেয়েছে ময়না তদন্তের রিপোট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। তবে নিহত লিজার স্বামী আশিক একজন মাদক ব্যবসায়ী। তার নামে কয়েকটি মাদকের মামলাও রয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page