April 24, 2026, 11:03 am
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে বেসামরিক প্রাণহানি ৯ হাজার ছাড়িয়েছে : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে নয় হাজার দুশো’রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর বিগত পাঁচশ’ দিনে ৫৩৭ শিশুসহ নয় হাজার ২৮৭ জন নিহত হয়েছে।
এছাড়া এক হাজার ১১৭ শিশুসহ আহত হয়েছে ১৬ হাজার ৩৮৪ জন।
তিনি উল্লেখ করেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলেই মনে করা হচ্ছে।
ডিকার্লো বলেছেন, বর্তমানে ৬৩ লাখেরও বেশি ইউক্রেনিয়ান শরণার্থী এবং ৫১ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার জোর দিয়ে বলেছে যে, তারা উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে।
এদিকে লন্ডন ভিত্তিক মানাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ২০২২ সালের আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ইউক্রেন বিশেষকরে স্কুল ও হাসপাতালে সামরিক সরঞ্জাম ও অস্ত্র মোতায়েন করে যুদ্ধের আইন লংঘন করছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page