April 24, 2026, 12:34 pm
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া ব্রিজে হামলার সাথে সম্ভবত ব্রিটেন জড়িত : রুশ কূটনীতিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানোস্কি বলেছেন, ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেন যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাতে সম্ভবত ব্রিটেনের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত সোমবারের হামলায় দুই বেসামরিক নাগরিক এবং একটি শিশু নিহত হয়।
রাশিয়ার সন্ত্রাসবাদ বিরোধী জাতীয় কমিটি এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এরপর পোলিয়ানস্কি ব্রিটেনকে জড়িত থাকার জন্য অভিযুক্ত করলেন। ওই হামলায় ইউক্রেনের দুটি সি সারফেইস ড্রোন জড়িত ছিল বলে রাশিয়া দাবি করছে।
ক্রিমিয়া ব্রিজের ওপর ড্রোন হামলায় ব্রিজের মেইন পিলারের কোনো ক্ষতি হয়নি তবে উপরিভাগের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় রাশিয়ার বলগোরোদ অঞ্চলের এক দম্পতি নিহত এবং তাদের ১৪ বছরের মেয়ে আহত হয়েছে।
গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে বক্তৃতা রাখতে গিয়ে পোলিয়ানস্কি ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ক্রিমিয়া ব্রিজে হামলার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা এখনো বোঝার চেষ্টা করছি যে, পশ্চিমা কোন দেশটি বিশেষ করে ব্রিটেন এই হামলার সাথে জড়িত রয়েছে কিনা। এই দেশটির বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন রুশ উপ রাষ্ট্রদূত।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page