September 27, 2026, 10:44 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

শত্রুরা এখন আর ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা বলে না : ইরানের সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, শত্রুরা বিগত বছরগুলোতে তার দেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা উচ্চারণ করেনি। এ থেকে প্রমাণ হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান ‘টেকসই প্রতিরোধ’ সক্ষমতা অর্জন করেছে।

তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে বলেন, “শত্রু বেশ কয়েক বছর ধরে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা বলা বন্ধ করে দিয়েছে।”

জেনারেল বাকেরি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইলসহ অন্যান্য শত্রু একথা উপলব্ধি করতে পেরেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলে তাদের জন্য পরাজয় ও ধ্বংস ছাড়া আর কিছু বয়ে আসবে না। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, তার দেশ মধ্যপ্রাচ্যে শত্রু সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, ইরানে সামরিক হামলা চালালে শত্রুর জন্য তা হবে ‘বড় ধরনের আত্মহত্যা’। এ কারণে আমেরিকা সরাসরি যুদ্ধে না গিয়ে ইরানের বিরুদ্ধে প্রক্সি হামলা শুরু করেছে। জেনারেল সালামি বলেন, শত্রুর বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে ইরান।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page