August 7, 2026, 10:29 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজন মানুষ। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির ফায়ার সার্ভিস বলছে, বুধবার ভোর ৪টার দিকে রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের তামানরাসেত শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।

বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসের ৩৪ যাত্রী পুড়ে মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর আগুন ধরে যাওয়া বাসটি পুড়ে গেছে। তবে দুর্ঘটনায় আহতদের ব্যাপারে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।

আলজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯০৭ জনের প্রাণহানি ঘটেছে। সূত্র: রয়টার্স।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page