August 7, 2026, 10:29 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে একটি সেতুতে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আহত হন আরও কয়েকজন। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘নমামি গঙ্গে’ প্রকল্পকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

রাজ্যের চামোলি জেলায় মঙ্গলবার গভীর রাতে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।

চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page