September 28, 2026, 12:59 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া কখনো সামরিক অভিযানের লক্ষ্য ত্যাগ করবে না : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্যগুলো কখনো পরিত্যাগ করবে না এবং এই নিয়ে কারো সাথে কোনো আলোচনা করবে না।

গতকাল (বুধবার) রাশিয়ার বেসরকারি ও অলাভজনক সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক বৈঠকে তিনি একথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান শুরু করেছে তার অংশ হিসেবে কতগুলো লক্ষ্য নির্ধারিত আছে এবং এগুলো কখনোই মস্কো পরিত্যাগ করবে না।

তিনি বলেন, রাশিয়ার দোরগোড়ায় ইউক্রেনকে সামরিক হুমকি হিসেবে  প্রতিষ্ঠা করার বিরুদ্ধে রাশিয়া বহুবছর ধরে  সতর্ক করে আসছে।

লাভরভ বলেন, আযভ সাগর এবং ক্রিমিয়ায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছিল। এছাড়া ইউক্রেনে উগ্র নাৎসিবাদীদেরকে রাশিয়ার শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং রুশ বংশোদ্ভূত নাগরিকদের ধ্বংসের জন্য লাগাতারভাবে উৎসাহিত করা হয়েছে। অথচ রাশিয়ার এসব নাগরিকদের পূর্বপুরুষ ইউক্রেনের ভূখণ্ডে বসবাস করেছে এবং বিভিন্ন শহর বন্দর গড়ে তুলেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা গণমাধ্যম যতই অপপ্রচার চালাক না কেন, একথা ঠিক যে, বিশ্ব এখন বদলে গেছে। বিশ্বের মানুষ সচেতন হয়েছে। নিজেদের মর্যাদাবোধ এবং তা রক্ষার আকাঙ্খা আছে তাদের মধ্যে। বাস্তবতা হচ্ছে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এখন অবশ্যম্ভাবী, একে কোনভাবেই থামানো যাবে না।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page