May 18, 2026, 10:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স  ঝিনাইদহে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু  স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান করার কোনো প্রয়োজন নেই : আইনমন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি : প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

তুর্কি রাষ্ট্রদূতকে শস্য চুক্তি বাতিলের কারণ ব্যাখ্যা দিলেন রুশ কূটনীতিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বুধবার তুরস্কের রাষ্ট্রদূত হেমমেত সারসারের সাথে এক বৈঠকে বলেছেন, শস্য রপ্তানি চুক্তির রাশিয়ার অংশের অগ্রগতির ঘাটতি ছিল। এটি সোমবার বাতিল করার অন্যতম প্রধান কারণ। খবর তাস’র।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার পক্ষ আবারো জোরদিয়ে বলেছে যে রাশিয়া-জাতিসংঘ স্মারকলিপি বাস্তবায়নের ঘাটতি  ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির বিষয়ে কৃষ্ণসাগর করিডোর চুক্তি আমাদের বাতিল করার সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ ছিল। চুক্তিটির মেয়াদ গত ১৭ জুলাই শেষ হয়ে যাওয়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে।’
তারা জানায়, ‘পক্ষগুলো আফ্রিকার একেবারে দরিদ্র দেশগুলোর সহায়তায় বিশেষ মনোযোগ দিয়ে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া ও তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’
মন্ত্রণালয়ের মতে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে মঙ্গলবার টেলিফোন আলোচনার ফলশ্রুতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ববাজারে খাদ্য ও সার সরবরাহের সমস্যা সমাধানে দগতি আনতে ২০২২ সালের ২২ জুলাই একটি চুক্তি স্বাক্ষর করা হয়। কৃষ্ণসাগর করিডোর দিয়ে শস্য রপ্তানির এ চুক্তির মেয়াদ ১৭ জুলাই শেষ হওয়ার আগে চুক্তিটির মেয়াদ কয়েকবার বাড়ানো হয়েছিল।
আবারো এ চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার অস্বীকার করার প্রধান কারণ হলো এ চুক্তির অংশ রাশিয়ার কৃষি পণ্য রপ্তানির জন্য বাধা অপসারণের পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি।

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page