September 28, 2026, 12:59 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর হামলার ভয়ে সংঘাত ঠেকাতে ফ্রান্সের প্রতি ইসরাইলের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সীমান্তে হিজবুল্লাহর সাথে সামরিক সংঘর্ষ ঠেকাতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরাইলের সন্দেহজনক তৎপরতাকে কেন্দ্র করে গত দুই মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সীমান্ত শহর আল-গাজ্‌র উপ-শহরের উত্তরাংশে উত্তেজনা তীব্রতর হয়েছে।

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহান একদিনের সফরে প্যারিস গেছেন। সেখানে তিনি তার সমকক্ষ ক্যাথরিন কোলোনার সঙ্গে সাক্ষাত করেন এবং লেবাননের সঙ্গে সামরিক সংঘাত এড়াতে সাহায্যের আবেদন জানান। কোহান কোলোনাকে অনুরোধ করেছেন লেবাননে তাঁর প্রভাব খাটিয়ে যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমনে সাহায্য করতে।

ইহুদিবাদী ইসরাইল ২০০০ সালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে পলায়ন করতে বাধ্য হয়েছিল। ওই যুদ্ধের পর দুই দশক অতিক্রান্ত হয়েছে। কিন্তু তারা এখনও ২০০ বর্গ কিলোমিটার এলাকার মতো জায়গা দখল করে রেখেছে।

গত ২৩ বছরে বিশ্ববাসী সমরাস্ত্রের ক্ষেত্রে হিজবুল্লাহর ব্যাপক অগ্রগতি লক্ষ্য করেছে। ২০০০ এবং ২০০৬ সালের যুদ্ধে ইসরাইল যেভাবে হিজবুল্লাহর কাছে পরাজিত হয়েছে তা তাদের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। সেই অভিজ্ঞতার কারণেই ভীত ইসরাইল যে-কোনোভাবে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে সামরিক সংঘাত এড়াতে চায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page