July 22, 2026, 12:45 am
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আটক ইরানি তেল খালাস করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে নোঙ্গর করা একটি গ্রিক ট্যাংকার থেকে লাখ লাখ ব্যারেল ইরানি তেল খালাস করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যে কোম্পানিই ইরানি তেল খালাস করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেন, “আমরা একথা ঘোষণা করছি যে, ট্যাংকারটি থেকে যে কোম্পানি আমাদের অপরিশোধিত তেল খালাস করবে তাকে আমরা এ ঘটনার জন্য দায়ী করব। একইসঙ্গে মার্কিন সরকারও এর দায় এড়াতে পারবে না।”

অ্যাডমিরাল তাংসিরি বলেন, “আঘাত করে সটকে পড়ার দিন শেষ হয়ে গেছে। এখন যদি তারা আঘাত করে তাহলে তাদেরকে পাল্টা আঘাত খাওয়ার প্রস্তুতি নিতে হবে।”

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল চলতি সপ্তাহের গোড়ার দিকে খবর দেয় যে, টেক্সাস উপকূলে ইরানের ৮০০,০০০ ব্যারেল তেল অক্ষত অবস্থায় পড়ে আছে। ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেয়ার ভয়ে কোনো মার্কিন কোম্পানি পাঁচ কোটি ৬০ লাখ ডলার মূল্যের ওই তেলে হাত দিচ্ছে না। একজন কর্মকর্তা দৈনিকটিকে বলেন, পারস্য উপসাগর দিয়ে বাণিজ্য করতে হয় এমন কোম্পানিগুলো ইরানকে ভয় পায়।তিনি বলেন, ওই তেল বিক্রি হবে বলে মনে হয় না।

মার্কিন সরকার গত এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে সুয়েজ রাজান নামক ওই তেল ট্যাংকারটি আটক করে টেক্সাস উপকূলে নিয়ে যায়।ইরানি তেলবাহী ট্যাংকারটির মালিক একটি গ্রিক কোম্পানি।

ওই ঘটনার কয়েকদিন পর ওমান সাগর থেকে ইরান মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করে। ট্যাংকারটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম জ্বালানী কোম্পানির জন্য কুয়েতি তেল বহন করছিল। অ্যাডভান্টেজ সুইট নামক জাহাজটি একটি ইরানি মাছ ধরার নৌকাকে আঘাত করার পর এটিকে সমুদ্র আইন লঙ্ঘনের দায়ে আটক করে ইরান।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page