November 28, 2026, 1:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া ও কিরগিজস্তানের ১২০ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অবদান রাখা মস্কো ও কিরগিজস্তানের ১২০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে রাশিয়ার গুরুত্বপূর্ণ কাঁচা মাল ও উৎপাদিত পণ্যের প্রবেশ এবং তাদের যুদ্ধকে বাধাগ্রস্ত করার জন্য অর্থায়নের উৎস বন্ধ করা।

স্টেট এবং ইউএস ট্রেজারির নতুন করে তৈরি করা কালো তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার বিভিন্ন ব্যাংক, এনার্জি শিল্প, শিপিং, প্রতিরক্ষা, প্রযুক্তি সংগ্রহ ও প্রস্তুতকারক এবং বেসরকারি সামরিক প্রতিষ্ঠান।

এছাড়া উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করে এমন সাতটি রাষ্ট্র নিয়ন্ত্রিত গবেষণা প্রতিষ্ঠানকে কালো তালিকায় রাখা হয়েছে।

এদিকে মার্কিন ট্রেজারি বিভাগ কিরগিজস্তানের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। তারা জানায়, প্রযুক্তিগত উপকরণের উপর যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের রপ্তানি নিষেধাজ্ঞা পাশ কাটাতে রাশিয়া এসব কিরগিজ প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। আর এটি রাশিয়ার উৎপাদকরা চান।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page