August 7, 2026, 1:12 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

সুইডেনের নিন্দা জানানোই যথেষ্ট নয় ; অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পবিত্র কুরআনের অবমাননার বিষয়ে সুইডেন সরকারের দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করে বলেছেন, মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননার ব্যাপারে স্টকহোম যে নিন্দা জানিয়েছে তা মোটেই যথেষ্ট নয়।

পবিত্র এই ঐশী গ্রন্থ অবমাননার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন তিনি।গতকাল (শনিবার) প্রেসিডেন্ট রায়িসি এক বিবৃতিতে সুইডেন সরকারের সমালোচনা করেন।

সুইডেনে আশ্রয় গ্রহণকারী সালওয়ান মোমিকা নামে এক ইরাকি নাগরিক বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননা করে। এর আগে জুন মাসেও ওই ব্যক্তি একই কাজ করেছিল। এরপর ইরানের প্রেসিডেন্ট এই বিবৃতি দিলেন।

তিনি বলেন, সুইডেন থেকে ইরানের রাষ্ট্রদূত ফিরিয়ে আনা হবে এবং সুইডেন থেকে নতুন রাষ্ট্রদূত ইরান গ্রহণ করবে না। এ বিষয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলে বিবৃতিতে জানান প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page