September 28, 2026, 2:42 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

দুর্বল নিরাপত্তা বলয় ভেঙে মস্কোয় আবারও ইউক্রেনের ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ঘটনা চোখে পড়ার মতো। এসব ঘটনায় কে বা কারা ঘটাচ্ছে তা অনেকটা আড়ালে থাকছে। এ অবস্থায় সোমবার (২৪ জুলাই) ভোরের দিকে রাজধানী মস্কোর দুটি ভবনে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছকাছি জায়গায় পড়েছিল। এ ঘটনায় ইউক্রেনকে দুষছে মস্কো। এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিয়েভের। রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের ঘটনার খুব কমই দায় স্বীকার করেছে দেশটি।

সোমবারের ঘটনায় মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানীতে ড্রোন হামলা হয়। ভবনগুলো আবাসিক নয়। বড় কোনও ক্ষতি হয়নি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, ড্রোনের কয়েক খণ্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে পাওয়া যায়।

এই ঘটনায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রধান সড়কে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যায় একাধিক ছবিতে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কোয় এ নিয়ে কয়েক দফা ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় বরাবরই জেলেনস্কির প্রশাসনকে দায়ী করছে ক্রেমলিন। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ



Our Like Page