August 7, 2026, 2:03 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ১৫ জনের প্রাণহানি ; ১৯ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি কাঠের তৈরি নৌকা ডুবে গেলে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। নিখোঁজ হয়েছে আরো ১৯ জন।
সোমবার তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর এএফপি’র।
নৌকা ডুবে যাওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ আরাফাহ বলেছেন, নিখোঁজ ১৯ জনের উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয় কার্যালয়ের মুখপাত্র ওয়াহিউদিন বলেছেন, নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসির মুনা দ্বীপের সেন্ট্রাল বুটন রিজেন্সির ল্যানটো এবং লাগিলি গ্রামের মধ্যবর্তী একটি উপসাগর পার হওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page