August 2, 2026, 12:59 pm
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ আগামী নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হওয়ার দৌড়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা  সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারের আমীরসহ ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড়নওপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমীর মো. আনিসুর রহমানসহ সংগঠনটির তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব)।
রোববার দিবাগত রাত ৩টায় বাড়িটি চারদিক থেকে ঘেরাও করে অভিযান শুরু করে র‌্যাব। সেখান থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তাদের ৩ জনকে আটক করা হয়।
বাড়ির মালিক আনোয়ারা বেগম জানান, তার একতলা ভবনের দুই কক্ষ তিন দিন আগে ৫ হাজার টাকায় ভাড়া নেন হাসান নামের একব্যক্তি। তারা এক পরিবারের পরিচয় দিয়ে তিনজন পুরুষ সদস্য উঠেন এবং পরিবারের নারী সদস্যরা পরে আসবেন বলে জানান। এক হাজার টাকা বিদ্যুৎ বিলসহ ভাড়া নির্ধারণ হয় ৫ হাজার টাকা। তাদের ন্যাশনাল আইকার্ড দু’দিন পরে দেয়ার কথা ছিল। আনোয়ারা বেগমের স্বামী বদিউর রহমান মারা গেছেন এবং ছেলেরা অন্য স্থানে বসবাস করায় বাড়িটি তিনিই দেখভাল করেন।
তিনি জানান,  রোববার দিবাগত রাত ৩টায় বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে র‌্যাব। তিনজনকেই গ্রেফতার করে নিয়ে যায় র‌্যাব। তাদের কক্ষে থাকা বই এবং গোলাবারুদও জব্দ করা হয়।
র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page