November 19, 2026, 2:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার (৫ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের ওবায়দুর রহমান, ছোট আঁচড়া গ্রামের ওসমান গনি, শাখারীপোতা গ্রামের কাসেম আলী ও ভবারবেড় গ্রামের মোবারক হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওবায়দুর রহমান, ওসমান গনি ও কাসেম আলী নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। অপরদিকে মোবারক হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ হোসেন বলেন, গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে মামলা ও আদালতের ওয়ারেন্ট রয়েছে, তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলার আসামি কিংবা ওয়ারেন্টভুক্ত আসামি, পরিচয় যাই হোক, আইনের চোখে সবাই সমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page