October 6, 2026, 5:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নুর মোহাম্মদ খোকন (৫০) নামে এক যুবলীগ ওয়ার্ড নেতা আটক হয়েছে। তিনি শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (৫ অক্টোবর) রাত ২টার দিকে শার্শা থানার বাগাডাঙ্গা গ্রামে তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। নুর মোহাম্মদ খোকন বাগাডাঙ্গা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় সন্দিগ্ধ আসামি।

আটকের পর খোকনকে সোমবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের অভিযান কঠোরভাবে চলমান রয়েছে। পুলিশের অভিযানে কেউ বাধা সৃষ্টি করলে তাকেও কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page