April 24, 2026, 8:44 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে মাইনমুক্ত করতে ৭৫৭ বছর লাগবে : ওয়াশিংটন পোস্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেন বিশ্বের সবচেয়ে মাইনযুক্ত দেশে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে দেশটিকে মুক্ত করতে হলে ৭৫৭ বছর সময় লাগবে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে।

আমেরিকার সরকার এবং বিভিন্ন বেসরকারি মানবিক মাইন ক্লিয়ারেন্স গ্রুপের তথ্য উদ্ধৃত করে পত্রিকাটি একথা বলেছে। পত্রিকাটি জানিয়েছে, ইউক্রেনের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা ভারী যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটিকে মাইনমুক্ত করতে হলে গভীরভাবে চিরুণি অভিযান চালাতে হবে।
ওয়াশিংটন পোস্ট বলছে, ইউক্রেনের ৬৭ হাজার বর্গমাইল এলাকা মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদে ঢেকে রয়েছে। এই বিশাল এলাকা আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য কিংবা দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের সমান।
ইউক্রেনে বিপুল সংখ্যক মাইনের এই অবস্থাকে গত ৩০ বছরের মধ্যে নজিরবিহীন বলে অভিহিত করেছেন ব্রিটিশ এনজিও মাইন্স অ্যাডভাইজরি গ্রুপের প্রোগ্রাম্‌স ডিরেক্টর গ্রেগ ক্রোথার। তিনি বলেন, বিশ্বের আর কোথাও এই অবস্থা নেই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page