September 28, 2026, 3:35 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ইউক্রেনের হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সোমবার  ইউক্রেনের দুইটি ড্রোন হামলায় রাশিয়ার মস্কোয় একাধিক বহুতল ভবন ক্ষতিগ্রস্তের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন হোয়াইট হাউজের মুখপাত্র জিন পিয়ারি। তিনি বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে হামলাকে কোনভাবেই সমর্থন করে না যুক্তরাষ্ট্র।’

সোমবার মস্কোয় ড্রোন হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় ইউক্রেনকে দায়ী করে দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল দেশটি। একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের কাছাকাছি পৌঁছে যায়। যদিও সবগুলো ড্রোন প্রতিহতের দাবি করেছে রুশ প্রশাসন। এই ঘটনাকে কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে রাশিয়া।

মস্কোয় হামলার পর দক্ষিণ ইউক্রেনে আক্রমণর গতি বাড়িয়ে রুশ বাহিনী। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ওডেসা ও দক্ষিণ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে দূরপাল্লার হামলা জোরদার করেছে। এতে ওডেসার চর্নমোর্স্ক বন্দরের পাশাপাশি ঐতিহাসিক শহরটির শস্য সংরক্ষণের গুদাম ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগ তুলে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে সম্প্রতি রাশিয়া বের হয়ে যাওয়ার পর ওডেসায় হামলা বাড়িয়েছে দেশটি। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ



Our Like Page