April 24, 2026, 9:03 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

শান্তির জন্য দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার মানুষের সমাবেশ ; উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোরীয় যুদ্ধবিরতির ৭০তম বার্ষিকীতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার মানুষ শান্তি সমাবেশ করেছেন। সমাবেশ থেকে তারা উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য সরকারের কাছে দাবী জানান। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল আমেরিকার সঙ্গে যে শক্তিশালী সম্পর্ক তৈরির চেষ্টা করছেন তার সমালোচনা করা হয়।

শান্তি সমাবেশে অংশ নেয়া লোকজনের অনেকেই বলছেন, মার্কিন সরকার তার বলদর্পিতা অব্যাহত রাখার জন্য দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষুন্ন হতে পারে।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জয়-ইন উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা শুরু করেছিলেন এবং তিনি যুদ্ধবিরতির জায়গায় উত্তর কোরিয়া সাথে শান্তি চুক্তি সইয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু আমেরিকার বাধার মুখে তিনি তাতে ব্যর্থ হয়। আমেরিকা চেয়েছিল- উত্তর কোরিয়া তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে। কিন্তু পিয়ংইয়ং আমেরিকার এই দাবি মেনে নেয়নি। এ কারণে আমেরিকাও উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার শান্তি চুক্তি সমর্থন করেনি।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page