April 24, 2026, 12:52 pm
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

সুষ্ঠু নির্বাচনের বিপক্ষে যারাই কাজ করবে তাদের ওপরই ঘোষিত ভিসা নীতি প্রয়োগ : মার্কিন পররাষ্ট্র দপ্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না। তবে সুষ্ঠু নির্বাচনের বিপক্ষে যারাই কাজ করবেন, তাদের ওপরই ঘোষিত ভিসা নীতি প্রয়োগ করবে দেশটি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

বিএনপির অবস্থান নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘কেবল বাংলাদেশেরই নয়, ওয়াশিংটন কোনো দেশেরই কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না। যুক্তরাষ্ট্র বৈধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ওপর জোর দেয়।’

বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার নিয়ে অপর এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা মানবাধিকারের ওপর যে কোনো বিধিনিষেধের বিরোধিতা করি। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।’

‘গত ২৪ মে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভিসা নীতি জারি করার সময় স্পষ্ট করে বলেছিলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ীদের বিরুদ্ধে এই ভিসা বিধিনিষেধগুলো প্রযোজ্য হবে।’

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন কর্মকাণ্ডগুলো তুলে ধরেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। বলেন, ‘এর মধ্যে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার ব্যবহার করে জনগণকে তাদের সংগঠনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থেকে বিরত রাখার মতো কাজ রয়েছে।’

‘এছাড়া রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা মিডিয়াকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখার জন্য পরিকল্পিত যেকোনো ব্যবস্থার ব্যবহার হলে সেটিও এই ভিসা নীতির মধ্যে রয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশসহ বিশ্বের সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page