September 28, 2026, 3:36 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ; সক্ষমতা বাড়ল কয়েক গুণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমানবাহী রণতরী এবং বিমানগুলোকে অকার্যকর করে দেওয়া সম্ভব হবে।

আজ (মঙ্গলবার) সেনাবাহিনীর নৌ বিভাগে আনুষ্ঠানিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘আবু মাহদি’ যুক্ত হয়েছে।

এই অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ইরানের উপকূল থেকে শত্রুকে দূরে রাখতে পারে এবং ইলেকট্রনিক যুদ্ধে শত্রুকে মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত সফল।

তিনি আরও বলেন, আবু মাহদি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে। এটি নৌযানে যেমন স্থাপন করা যায়নি তেমনি উপকূলীয় যেকোনো প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যায়।

আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি, যা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষার পরিসরকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page