September 28, 2026, 3:36 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বিভক্তি ও ধ্বংসের পথে ইহুদিবাদী ইসরাইল : হিজবুল্লাহ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রিসভা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনা পাসের মধ্যদিয়ে ইসরাইল সরকার পতনের পথে এগিয়ে গেছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইসরাইলের সংসদ নেসেটে অজনপ্রিয় পরিকল্পনা পাসের পর গতকাল (সোমবার) সাইয়েদ হাসান নাসরুল্লাহ এ মন্তব্য করেন।

তিনি বলেন, “অনেকেই বলছে আজকের দিন হলো ইহুদিবাদ ইজরাইল সরকারের জন্য সবচেয়ে খারাপ দিন। ইনশাল্লাহ এই দিন ইসরাইলকে বিভক্ত এবং ধ্বংসের পথে নিয়ে যাবে, ইসরাইল মুছে যাবে।”

তিনি আরো বলেন, “১৯৮৫ সালে প্রথমবার পরাজয়ের পর ২০০০ সালে যখন হিজবুল্লার কাছে ইসরাইল পরাজিত হয় তখন থেকে অপরাজেয় শক্তি হিসেবে ইসরাইলের বিষয়ে আরব বিশ্বে পরিবর্তন আসতে শুরু করে। অধিকৃত ভূখণ্ড অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরা এখন বড় রকমের সংকটের মধ্যে পড়েছে এবং আমরা এটিকে ধ্বংসের পথ হিসেবে বিবেচনা করছি।”
নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী জোট গতকাল সংসদে যে বিল পাস করেছে তাতে ইসরাইলের বিচার বিভাগের ওপর সরকারের সরাসরি কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। এর মধ্যদিয়ে ইসরাইল সরকার অপছন্দের বিচারকদের সরিয়ে দিতেও পারবে। অনেকেই মনে করছেন, নেতা নিয়াহুর বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য  সংস্কারের নামে বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page