September 28, 2026, 3:35 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

দ. কোরিয়ায় দ্বিতীয় মার্কিন সাবমেরিক নোঙ্গরের জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সিউলে একটি রেলওয়ে স্টেশনে টেলিভিশনের পর্দায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন কিছু কোরিয়ান জনগণ।

নিজের পূর্ব উপকূলে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ (মঙ্গলবার) সকালে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার একটি নৌঘাঁটিতে আমেরিকার পরমাণু শক্তিচালিত দ্বিতীয় সাবমেরিন নোঙ্গর করার পর উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিল। জাপানও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জাপানের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আজ উত্তর কোরিয়া হয়তো কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

কোরীয় উপত্যকায় মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গতকাল (সোমবার) দক্ষিণ কোরিয়ার বন্দরে আরও একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় দুটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করল আমেরিকা।

সোমবার দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউএসএস আনাপোলিস নামের সাবমেরিনটি চলতি মাসেই সেজু দ্বীপে পৌঁছেছে। সাবমেরিনটি বিভিন্ন ধরনের অভিযানে অংশ নেবে বলে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page