September 20, 2026, 5:52 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তি বাস্তবায়নে দুই দেশ আন্তরিক ; সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহাম্মাদ বাকের জুলকাদ্‌র বলেছেন,  চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তির ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে এবং বর্তমানে সহযোগিতার ক্ষেত্রে সর্বোত্তম অবস্থা বিরাজ করছে।

চীনের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চেন গ্যাং নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ইরান সফর করছেন।

তেহরানে চেন গ্যাং এর সঙ্গে বৈঠকে মোহাম্মাদ বাকের জুলকাদ্‌র আরও বলেছেন, ঐতিহাসিক তথ্য-প্রমাণ অনুযায়ী এটা স্পষ্ট ইরান ও চীনের মধ্যে দুই হাজার দুইশ’ বছর ধরে সম্পর্ক রয়েছে। দুই দেশের নেতা ও কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময়ের মধ্যদিয়ে এই সম্পর্ক ক্রমেই আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২০২১ সালে ২৭ মার্চ ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ২৫ বছর মেয়াদি সহযোগিতা সনদ সই হয়।

ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের অনেক ক্ষেত্রে রয়েছে। দুর্নীতি দমন, দারিদ্র বিমোচন, নিষেধাজ্ঞা মোকাবেলা এবং মার্কিন একাধিপত্য মোকাবেলায় দুই দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে। অভিজ্ঞতা বিনিময় করতে পারে। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন মোহাম্মাদ বাকের জুলকাদ্‌র।

এ সময় চীনের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চেন গ্যাং ইরান সফরে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ইরানের আতিথেয়তায় তারা মুগ্ধ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page