March 16, 2026, 1:11 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানিদের ‘ভিক্ষার থালা ফেলে দিতে হবে’ : পাক সেনাপ্রধান অসিম মুনির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেছেন, তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে এবং বিদেশি ঋণের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে। তিনি মন্তব্য করেছেন পাকিস্তানকে অবশ্যই ‘ভিক্ষার থালা ফেলে দিতে হবে।’

সোমবার (২৪ জুলাই) খানেওয়াল মডেল অ্যাগ্রিকালচারাল ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন জেনারেল অসিম।

তিনি বলেছেন, ‘পাকিস্তান গর্বিত, প্রবল উদ্দীপনাপূর্ণ এবং প্রতিভাসম্পন্ন জাতি। সব পাকিস্তানিকে ভিক্ষার থালা ছুড়ে ফেলে দিতে হবে।’

এছাড়া সেনাবাহিনী-সাধারণ মানুষ ও সেনাবাহিনীর দায়িত্বের বিষয়টি তুলেছেন তিনি। জেনারেল মুনির বলেছেন, ‘পাকিস্তান সেনাবাহিনী দেশের সেবা করতে পেরে গর্বিত। সেনাবাহিনী তার শক্তি পেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে আবার সাধারণ মানুষও শক্তি পেয়েছে সেনাবাহিনীর কাছ থেকে।’

তিনি আরও বলেছেন, সব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেনাবাহিনী বিশ্রামে যাবে না।

সেনাপ্রধান আরও বলেছেন, পাকিস্তানকে আল্লাহতায়ালা সব দিয়েছেন এবং পৃথিবীর কোনো শক্তি তাদের উন্নতিকে বাধাগ্রস্ত করতে পারবে না।

এদিকে যে মডেল ফার্মটি জেনারেল মুনির উদ্বোধন করেছেন সেটির মাধ্যমে দেশটিতে কৃষি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হবে। এর মাধ্যমে বিদেশ থেকে যেসব কৃষিপণ্য আমদানি করা হয় সেগুলো দেশের মাটিতেই উৎপাদনের চেষ্টা করা হবে এবং আমদানি ব্যয় কমানো হবে। সূত্র: জিও টিভি

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page