August 2, 2026, 2:06 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জমি দেখভাল করতে করতে দখলের বিরুদ্ধে মানববন্ধন

জাফিরুল ইসলাম : ঝিনাইদহে বেদখল হওয়া পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

২৫ জুলাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলার ডাকবাংলা এলাকার মাগুরাপাড়ার কয়েকটি পরিবার। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ৮ টি পরিবার ও তাদের স্বজনরা অংশ নেয়।

মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আনোয়ার কবীর, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আজিজুল হক ও আব্দুল হাকিম।

তাদের অভিযোগ জমি দেখভালের সুযোগ নিয়ে মাগুরাপাড়া গ্রামের বাসিন্দা নিয়ামত মোল্লার সমস্ত জমি বেনামে রেকর্ড করে নেয় নবীরন নেছা এবং তার ছেলে সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম ও তার জামাই শিলু। এ নিয়ে নিয়ামত মোল্লার ৫ ছেলে ও ৩ মেয়ে আদালতে মামলা করলে আদালত তাদের পক্ষে রায় দেয়। রায় পাবার পরও সেই জমি জোরপুর্বক দখল করে রেখেছে সিরাজুল ইসলাম গং। জমিতে গেলে মারধর করা হচ্ছে। তাই আদালতের রায়ে পাওয়া জমি দখলমুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page