August 7, 2026, 3:45 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

অ্যাপেল ডিভাইস দিয়ে সিআইএ-সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর গুপ্তচরবৃত্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েনকো তার দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে মার্কিন কোম্পানি অ্যাপেলের ডিভাইস ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেছেন, এ সমস্ত ডিভাইসের মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ এবং পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থা রুশ কর্মকর্তাদের ওপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।

গতকাল (মঙ্গলবার) ফেডারেশন কাউন্সিলের অধিবেশন চলার সময় মাতভিয়েনকো বলেন, অ্যাপেল কোম্পানির ডিভাইস রাশিয়ার জাতীয় এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি।

তিনি বলেন, “কেন লোকজন আইফোন থেকে সরে যাচ্ছে তা পরিষ্কার। এটা নিশ্চিত করে বলা যায় যে, এই সমস্ত ডিভাইস শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করা যায় তা নয় বরং পশ্চিমা দেশগুলো পুরো বিশ্বের ওপর এইসব ডিভাইসের মাধ্যমে গুপ্তচরবৃত্তি করছে।” মাতভিয়েনকো বলেন, “আমি এবং অন্যান্য সিনেটর পার্লামেন্টে অ্যাপেল ডিভাইস আনতে পারি, এ বিষয়ে আমাদের ওপর নিষেধাজ্ঞা নেই। কিন্তু যখন আমরা বন্ধ দরজার পেছনে অধিবেশন করি, যেখানে একটি নির্দিষ্ট স্তরের গোপনীয়তার প্রয়োজন হয়, সেখানে শুধুমাত্র আইফোন নয়, কোনো ফোন নেয়ার অনুমতি নেই।”

রাশিয়ার কয়েকটি গোয়েন্দা সংস্থা এর আগে অ্যাপেলের জনপ্রিয়তা এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে অ্যাপেল ডিভাইসে গোপন অ্যাক্সেস দেয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page