September 20, 2026, 6:55 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রতিশোধের ভয়ে মার্কিন উপকূলে কার্গোর ইরানি তেল নিচ্ছে না কেউ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে ইরানের কাছ থেকে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার থেকে কোনো কোম্পানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না।

ইরান নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ বলে ওই তেল সংগ্রহ করলে কাউকে শাস্তির মুখে পড়তে হবে না- মার্কিন সরকার এমন আশ্বাস দিলেও তাতে কাজ হচ্ছে না বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার জানিয়েছে, হিউস্টন থেকে ৫০ মাইল দূরে গ্যালভেস্টন বন্দরে গত ৩০ মে থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী কার্গো জাহাজ সুয়েজ রাজান নোঙ্গর ফেলে বসে আছে। কিন্তু কোনো মার্কিন কোম্পানি জাহাজটির ইরানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না।

এর প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, যে জাহাজের মাধ্যমে ওই কার্গোর তেল খালি করা হবে ভবিষ্যতে অন্য কোনো গ্রাহক ওই জাহাজ ভাড়া করবে না বলে আশঙ্কা রয়েছে। তবে একটি অজ্ঞাত বাণিজ্যিক সূত্র থেকে রয়টার্সকে একথাও বলা হয়েছে যে, ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের আশঙ্কায় কেউ ট্যাংকারটির তেল নিতে রাজি হচ্ছে না।

ইরান কর্তৃপক্ষ এর আগে এই হুমকি দিয়ে রেখেছে যে, অন্য কোনো দেশ অবৈধভাবে ইরানি তেল আটক করলে সেই তেল গ্রহণকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আল-রেজা তাংসিরি গত সপ্তাহে বলেছেন, আমেরিকা যদি তার উপকূলে থাকা ট্যাংকারের তেল খালি করার অনুমতি দেয় তাহলে ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page