September 28, 2026, 5:08 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ক্ষয়িষ্ণু পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিন : চীনা সেনাবাহিনীকে শি জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট তার দেশের সামরিক নেতাদের বলেছেন, ক্ষয়িষ্ণু পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে হবে।

২০২০ সালের একটি ডকুমেন্টের উদ্ধৃতি দিয়ে জাপানের কিওদো নিউজ সোমবার এই খবর প্রচার করেছে। ২০২০ সালের ডিসেম্বর মাসের চীনা কমিউনিস্ট পার্টি সেন্টার মিলিটারি কমিশনের বৈঠকে প্রেসিডেন্ট জিনপিং বলেছিলেন, তার দেশের উত্থান ঘটছে এবং পশ্চিমা শক্তি ক্রমেই দুর্বল হচ্ছে। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে যুদ্ধের আশঙ্কা রয়েছে এবং এজন্য চীনা সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে হবে।

জাপানের এ সংবাদ মাধ্যম দাবি করছে, চীনের প্রেসিডেন্ট ওই বৈঠকে ঘোষণা করেছিলেন যে, প্রাচ্যের উত্থান ঘটছে এবং পশ্চিমা শক্তির পতন হচ্ছে। ক্ষমতার ভারসাম্যের এই পরিবর্তনের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিং আশঙ্কা করেছিলেন, স্থানীয়ভাবে একটি যুদ্ধ শুরু হতে পারে এবং তা ক্রমেই ছড়িয়ে পড়তে পারে যদিও তিনি ওই বৈঠকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে উড়িয়ে দেন।

স্থানীয় সংঘাত কোথা থেকে শুরু হবে সে ব্যাপারে পরিষ্কার কোন তথ্য না উল্লেখ করলেও কিয়োদো নিউজ বলছে, প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে ইঙ্গিত করেছিলেন। ২০২০ সালের ওই বৈঠকের এসমস্ত তথ্য পরবর্তীতে সংকলিত রূপে চীনা সামরিক কমান্ডার এবং কমিউনিস্ট পার্টির নেতাদের কাছে পৌঁছানো হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page