April 24, 2026, 3:48 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

দুই দশকের মধ্যে প্রথমবার নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকর করছে সিঙ্গাপুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিঙ্গাপুরে দুই দশকের মধ্যে কোনো নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে। সাজা পাওয়া ওই নারীর নাম সারিদেউই জামানি (৪৫)। শুক্রবার (২৮ জুলাই) ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার গ্রুপ ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেকটিভ (টিজেসি)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে জামানিকে ২০১৮ সালে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন আদালত। বিশ্বের যে কয়টি দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন জারি রয়েছে সিঙ্গাপুর তার মধ্যে অন্যতম। দেশটিতে ১৫ গ্রামের বেশি হেরোইন ও ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিচারকার্য চলার সময় জামানি জানিয়েছিলেন, পাচার নয় বরং ব্যক্তিগত ব্যবহারের জন্য হেরোইন মজুত করেছিলেন তিনি। জামানির মামলারে বিষয়ে কথা বলতে বিবিসি সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরোর (সিএনবি) অর্থাৎ মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর সঙ্গে যোগাযোগ করলেও, এ সিএনবি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মাদক মামলায় সিঙ্গাপুরে তিন দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হতে চলা দ্বিতীয় ব্যক্তি হবেন জামানি। এর আগে বুধবার মো. আজিজ বিন হুসাইন নামের আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজিজের বিরুদ্ধে ৫০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগ সত্য প্রমাণিত হয়।

২০২২ সালের মার্চ থেকে এখন পর্যন্ত সিঙ্গাপুরে মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়া ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত এপ্রিলে তাঙ্গারাজু সুপিয়াহ নামে দেশটির আরেক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এক কেজি গাঁজা পাচারের অভিযোগে ওই ব্যক্তি দোষীসাব্যস্ত হয়েছিলেন।

অথচ সুপিয়াহ ও তার আইনজীবীর দাবি ছিল, ওই গাঁজা তিনি ছুঁয়েও দেখেননি। সিঙ্গাপুর কর্তৃপক্ষ আদালতে বলেছিল, তাঙ্গারাজু মোবাইল ফোনের মাধ্যমে গাঁজা বিক্রিতে সহযোগিতা করেছিলেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সম্প্রতি মাদকের ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া শীর্ষ চার দেশের একটি সিঙ্গাপুর। অন্য তিনটি দেশ হলো চীন, ইরান ও সৌদি আরব। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page