September 28, 2026, 5:54 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নাইজারে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম পদচ্যুত হয়ে গৃহবন্দি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুত্থান ঘোষণা করেছে দেশটির একদল সেনাসদস্য। বুধবার সকালে প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রাসাদে বন্দী করে ফেলে। খবর বিবিসি।

পরে রাষ্ট্রীয় টেলিভিশনে এসে কর্নেল মেজর আমাদু আবদ্রামানে অভ্যুত্থানের ঘোষণা দিয়ে বলেন, তারা নাইজারের সংবিধান বিলুপ্ত ঘোষণা করছেন। সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল এবং দেশের সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেন।

বিবৃতিতে জানানো হয়, ক্ষমতার পালাবদলের পরিস্থিতিতে নাইজারের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম

রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় যখন কর্নেল-মেজর আমাদোউ আবদ্রামানে এই বিবৃতি পড়ছিলেন, তখন ৯ সেনা কর্মকর্তা তার পেছনে দাঁড়িয়ে ছিলেন। তারা ‘দেশের সুরক্ষায় গঠিত জাতীয় কাউন্সিল’-এর সদস্য বলে জানানো হয়েছে এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সশস্ত্র যোদ্ধারা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে বন্দী করেছেন, এমন খবরে গতকাল উদ্বেগ ছড়িয়ে পড়ে। আশঙ্কা করা হয়, ২০২০ সালের পর পশ্চিম আফ্রিকায় ষষ্ঠ সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page