September 28, 2026, 5:54 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নাইজার প্রেসিডেন্টকে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নাইজারের নেতা মোহাম্মদ বাজোমের ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান জানিয়েছেন। নিয়ামেইতে সৈন্যরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করে রেখেছে এবং তারা ক্ষমতা দখলের দাবি করছে। খবর এএফপি’র।

ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, ‘আমি আজ সকালে প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে কথা বলেছি এবং স্পষ্ট করে বলেছি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নাইজারের প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র তাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।’

তিনি আরও বলেছেন, ‘আামরা বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের যে কোনো প্রচেষ্টার নিন্দা জানাই। আমরা নাইজার সরকারের সঙ্গে, এই অঞ্চলে এবং সারা বিশ্বের অংশীদারদের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত আছি। পরিস্থিতির যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আমরা তা অব্যাহত রাখবো।’

ব্লিঙ্কেন আরও বলেন, যুক্তরাষ্ট্র নাইজারের নাগরিকদের অপ্রয়োজনীয় যে কোনো গতিবিধি সীমিত করার বিষয়ে সতর্ক করেছে। এর আগে, ব্লিঙ্কেন নাইজার সরকারকে উৎখাত করার দাবি করা সৈন্যদের সতর্ক করেছিলেন।

প্রেসিডেন্ট গার্ডের অসন্তুষ্ট সদস্যরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং দাবি করেছে যে, তারা এই শাসনের অবসান ঘটিয়েছে।

উল্লেখ্য, আলোচনা ব্যর্থ হওয়ার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও ২০২১ সালের এপ্রিল থেকে ক্ষমতায় থাকা বাজোমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ড সদস্যরা আটক করে রেখেছে। তবে অনেক বিষয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page