September 28, 2026, 5:55 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো দেশীয়ভাবে তৈরি ‘আবু মাহদি’ ক্রুজ মিসাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের দেশীয়ভাবে তৈরি ‘আবু মাহদি’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবহরে যোগ দিয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি, আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাঙসিরি এবং ইরানের সেনা নৌবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যাডমিরাল হামজেহ আলী কাভিয়ানির উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবু মাহদি নেভাল ক্রুজ মিসাইল তৈরি করেছেন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সামরিক বিশেজ্ঞরা।

২০২০ সালের জানুয়ারির শুরুতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সন্ত্রাসবিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানির সাথে শহিদ হন ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিটের প্রাক্তন উপ-প্রধান আবু মাহদি। তার নামে ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে। সূত্র: মেহর নিউজ।

আজকের বাংলা তারিখ



Our Like Page