September 17, 2026, 11:13 am
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ পৌরসভার ১১৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ উন্মক্ত বাজেট   ঘোষণা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। নতুন অর্থ বছরে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩’শ ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়াও পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদ, কাউন্সিলরবৃন্দ, সাবেক পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা,নাগরিক সমাজের প্রতিনিধি,বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, প্রায় দশ কোটি টাকার এই উদ্বৃত্ত¡ বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এ বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তরবর্তীকালীন কর ধার্য্য, বকেয়া পৌর কর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবীর ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য বর্তমান পৌর মেয়রের এটি প্রথম বাজেট। তিনি ঝিনাইদহ পৌর সভাকে একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page