September 28, 2026, 6:45 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিল করলো জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞার একটি বিশদ তালিকা প্রকাশ করেছে জাপান। ইলেক্ট্রিক ও হাইব্রিড যানবাহন রফতানির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল  জাজিরা।

ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর থেকে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে রাশিয়া। ইতোমধ্যে পশ্চিমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি  করেছে মস্কোর ওপর। এবার রাশিয়ায় বৈদ্যুতিক সরঞ্জাম ও হাইব্রিড গাড়ি রফতানির ওপর নিষেধাজ্ঞা দিলো টোকিও।

শুক্রবার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মন্ত্রিসভায় অনুমোদিত নতুন নিষেধাজ্ঞা ৯ আগস্ট থেকে কার্যকর হবে৷

জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকতৃা নরিয়ুকি কুরোদা বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার প্রায় দেড় বছর সময় হয়ে গেছে, আমরা রফতানি নিষেধাজ্ঞার অধীনে পণ্যগুলোর তালিকা বিস্তৃত করছি। সর্বশেষ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা ঘোষিত নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞার তালিকায় আরও যেসব পণ্য রয়েছে সেগুলো হলো ইস্পাত, প্লাস্টিক পণ্য এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ- যা সামরিক কাজে  ব্যবহার করা যেতে পারে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page