September 28, 2026, 6:45 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়াকে অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে চীন : মার্কিন গোয়েন্দা রিপোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চীনের অর্থনৈতিক সমর্থনে শক্ত অবস্থানে রয়েছে রাশিয়া। মূলত চীনের কারণেই মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বড় কোনো প্রভাব পড়তে পারেনি।

গতকাল (বৃহস্পতিবার) আমেরিকার ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা এই রিপোর্ট প্রকাশ করেন।

রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে এবং এরপর থেকে চীন রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্রে পরিণত হয়েছে। বেইজিং মস্কোর জন্য নানা উপায়ে অর্থনৈতিক সমর্থন দেয়ার চেষ্টা করছে যা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব তেমন একটা পড়ছে না বরং এতে নিষেধাজ্ঞার প্রভাব কমছে এবং পণ্য রপ্তানি নিয়ন্ত্রণে থাকছে।

মার্কিন গোয়েন্দা রিপোর্টে আরো বলা হয়েছে, রাশিয়া থেকে চীন জ্বালানি আমদানি জোরদার করেছে এবং অপরিশোধিত তেল লেনদেনের ক্ষেত্রে ট্যাঙ্কার এবং ইন্সুরেন্স সুবিধা দিচ্ছে। এছাড়া, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য চীন সম্ভবত সিভিলিয়ান-মিলিটারি সরঞ্জাম সরবরাহ করেছে যা দুই খাতেই ব্যবহার করা যায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page