September 28, 2026, 6:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সেপ্টেম্বরে ইউক্রেনে আসছে মার্কিন আব্রামস ট্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সরকার আশা করছে সেপ্টেম্বর মাসের দিকে তারা ইউক্রেনকে কয়েকটি উন্নতমানের আব্রামস ট্যাংক সরবরাহ করবে যাতে এগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভূমিকা রাখতে পারে।

৬ জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো গণমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরের দিকে বেশ কিছু ট্যাংক জার্মানিতে পাঠানো হবে। সেখানে এগুলোর চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষে ইউক্রেনে পাঠানো হবে।

মার্কিন কংগ্রেসের একজন আইন প্রনেতা ও সামরিক কারখানার সঙ্গে সংশ্লিষ্ট অপর এক কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, প্রাথমিকভাবে ছয় থেকে আটটি আব্রামস ট্যাংক ইউক্রেনে পাঠানো হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। জার্মানি যাতে তার লেপার্ড-টু ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করে সেজন্য মার্কিন সরকার ওই প্রতিশ্রুতি ব্যক্ত করে।

জার্মানি এরইমধ্যে ইউক্রেনকে বেশ কিছু লেপার্ড ট্যাংক সরবরাহ করেছে এবং রাশিয়ার হাতে বারোটির বেশি ট্যাংক ধ্বংস হয়েছে। সেক্ষেত্রে মার্কিন ট্যাংক কতটা লাগসই হবে ইউক্রেনের জন্য- তা নিয়ে সন্দেহ রয়েছে। অবশ্য, মার্কিন আব্রামস ট্যাংক পরিচালনার জন্য ইউক্রেনের বেশ কিছু সেনা সদস্য জার্মানির মার্কিন ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে। আগস্টে তাদের প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মার্কিন সরকার ইউক্রেনের সামরিক বাহিনীকে ব্রাডলি ফাইটিং ভেহিকেল সরবরাহ করেছে কিন্তু এই সামরিক যুদ্ধযানও ব্যাপকভাবে ধ্বংসের মুখে পড়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page